সাংবাদিক কার্ড নিয়ে জটিলতা চিহ্নিত, সমাধানের আশ্বাস সিইসি'র 

অনলাইনে সাংবাদিক কার্ড ইস্যু করতে গিয়ে দেখা দেওয়া জটিলতা নির্বাচন কমিশন চিহ্নিত করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সমস্যাগুলো সমাধানে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন সিইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না। এটা আমার নতুন যাত্রা তো, এটা একটা সমস্যা হয়েছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে নয় এটা আমরা বুঝি। কিন্তু ইটশুবি ইউজার ফেন্ডলি। ফারস্ট টাইম যেহেতু বলছি নিশ্চয় এটা প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ এটা সমাধান করা হবে। ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তাকে এটা জাস্ট অবহিত করা, পারমিশন নিয়ে ঢোকার দরকার নাই। সিইসি বলেন, আপনাদের নিরাপত্তার বিষয়টা আমরা সার্কুলার করে নিয়েছি। আমরা ক্লিয়ার দিয়ে দিছি অলরেডি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনারা, আমি কিন্তু এটা আই মিন, যে আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে, আমার জিনিসটা ট্রান্

সাংবাদিক কার্ড নিয়ে জটিলতা চিহ্নিত, সমাধানের আশ্বাস সিইসি'র 

অনলাইনে সাংবাদিক কার্ড ইস্যু করতে গিয়ে দেখা দেওয়া জটিলতা নির্বাচন কমিশন চিহ্নিত করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সমস্যাগুলো সমাধানে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন সিইসি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না। এটা আমার নতুন যাত্রা তো, এটা একটা সমস্যা হয়েছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে নয় এটা আমরা বুঝি। কিন্তু ইটশুবি ইউজার ফেন্ডলি। ফারস্ট টাইম যেহেতু বলছি নিশ্চয় এটা প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ এটা সমাধান করা হবে।

ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তাকে এটা জাস্ট অবহিত করা, পারমিশন নিয়ে ঢোকার দরকার নাই।

সিইসি বলেন, আপনাদের নিরাপত্তার বিষয়টা আমরা সার্কুলার করে নিয়েছি। আমরা ক্লিয়ার দিয়ে দিছি অলরেডি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনারা, আমি কিন্তু এটা আই মিন, যে আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে, আমার জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়বে। আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন।

তিনি বলেন, আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করেছি। আমি তো সিদ্ধান্ত দিতে পারব না। কমিশন বৈঠকের পর আপনারা দ্রুত সময় সময়ের মধ্যে ইনশল্লাহ সিদ্ধান্ত পেয়ে যাবেন, আই হোপ।

সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী এমাদউদ্দীন (জেবেল), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ডিইউজে'র সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ খুরশীদ আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিকরা রোববারের মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow