সাংবাদিক পরিচয়ে পাম্পে বিশৃঙ্খলার অভিযোগ, যুবককে জরিমানা
দিনাজপুরের হিলিতে পাম্পে তেল বিতরণের সময় সাংবাদিক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন (৩০) হাকিমপুর উপজেলার চকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি একটি এনজিওতে কর্মরত। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে হিলি ফিলিং স্টেশনে ডিজেলের ও পেট্রোল বিতরণ চলছিল। এসময় গায়ে সাদা পোশাক পরা এক ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে সেখানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ব্যক্তিকে আটক করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এদিকে হাকিমপুর উপজেলার একমাত্র হিলি ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল দেওয়ার খবরে ভোর থেকে মোটরসাইকেল নিয়ে অবস্থান করে স্থানীয়রা। তীব্র গরমে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সিং, মাছরাঙা টেল
দিনাজপুরের হিলিতে পাম্পে তেল বিতরণের সময় সাংবাদিক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন (৩০) হাকিমপুর উপজেলার চকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি একটি এনজিওতে কর্মরত।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে হিলি ফিলিং স্টেশনে ডিজেলের ও পেট্রোল বিতরণ চলছিল। এসময় গায়ে সাদা পোশাক পরা এক ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে সেখানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ব্যক্তিকে আটক করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে হাকিমপুর উপজেলার একমাত্র হিলি ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল দেওয়ার খবরে ভোর থেকে মোটরসাইকেল নিয়ে অবস্থান করে স্থানীয়রা। তীব্র গরমে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সিং, মাছরাঙা টেলিভিশনের হিলি প্রতিনিধি হালিম আল রাজিসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। পরে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার অবস্থার অবনতি হলে দ্রুত হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রোম চাকমা বলেন, চলমান পরিস্থিতিতে সকল মোটরসাইকেল চালককে পরিমাণ মতো পাম্পে তেল দেওয়া হচ্ছিলো। এসময় ইসমাইল নামের এক ব্যক্তি নিজেকে গণমাধ্যমকর্মী পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
একই সময়ে তেল নিতে আসা এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. মাহাবুর রহমান/এমএন/এএসএম
What's Your Reaction?