সাংবাদিক শুচি সৈয়দের মা হালিমা খাতুন মারা গেছেন

লেখক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক শুচি সৈয়দের (ইসমাইল হোসেন) মা হালিমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আজ (১০ ফেব্রুয়ারি) রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। হালিমা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপার)। চাকরিসূত্রে তিনি রাজশাহীতে বাস করতেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যুগান্তরের সহকারী সম্পাদক শুচি সৈয়দ তার একমাত্র ছেলে। আজ রোববার দুপুরে হালিমা খাতুনের মরদেহ পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী গ্রামে নেওয়া হয়। বাদ মাগরিব পিয়ারাখালী ঈদগাহ ময়দানে নামাজে জানাজার পর পিয়ারাখালী গোরস্তানে তাকে দাফন করা হয়। শুচি সৈয়দের মায়ের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। আরএমডি

সাংবাদিক শুচি সৈয়দের মা হালিমা খাতুন মারা গেছেন

লেখক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক শুচি সৈয়দের (ইসমাইল হোসেন) মা হালিমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আজ (১০ ফেব্রুয়ারি) রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

হালিমা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপার)। চাকরিসূত্রে তিনি রাজশাহীতে বাস করতেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যুগান্তরের সহকারী সম্পাদক শুচি সৈয়দ তার একমাত্র ছেলে।

আজ রোববার দুপুরে হালিমা খাতুনের মরদেহ পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী গ্রামে নেওয়া হয়। বাদ মাগরিব পিয়ারাখালী ঈদগাহ ময়দানে নামাজে জানাজার পর পিয়ারাখালী গোরস্তানে তাকে দাফন করা হয়।

শুচি সৈয়দের মায়ের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow