সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

মৌলবাদবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলা সংস্কৃতির বিকাশে নতুন সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে এসেছে ‘গাই বাংলার গান পর্ষদ’। নিয়মিত আয়োজন হিসেবে শুরু হতে যাচ্ছে ‘থিয়েটারের গান’ শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী নাট্য-সংগীত পরিবেশনা। আয়োজকদের মতে, নাটক ও সংগীতের মেলবন্ধনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, সংগ্রাম ও শিল্পভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এটি শুধু গাননির্ভর কোনো অনুষ্ঠান নয়; বরং মঞ্চনাটক ও পথনাটকের গানকে কেন্দ্র করে নির্মিত একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল পারফরম্যান্স। গানের পাশাপাশি থাকবে নাটকের আবহ, বর্ণনা ও নির্বাচিত সংলাপ, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী নাট্য-সংগীত অভিজ্ঞতা তৈরি করবে। এই আয়োজনের উদ্বোধনী পর্বে অংশ নেবে দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। দলটি নাটক ও সংগীতের সমন্বয়ে থিয়েটার-সংগীতের শেকড়, সংগ্রাম এবং সমকালীন প্রাসঙ্গিকতার নানা দিক তুলে ধরবে। আগামী ১৮ জুন সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ভিনটেজ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ‘থিয়েটারের গান’-এর প্রথম আসর। আরণ্যকের পরিবেশনায় থাকবে তাদের আলোচিত বিভিন্ন নাটকের গান। এর

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

মৌলবাদবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলা সংস্কৃতির বিকাশে নতুন সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে এসেছে ‘গাই বাংলার গান পর্ষদ’। নিয়মিত আয়োজন হিসেবে শুরু হতে যাচ্ছে ‘থিয়েটারের গান’ শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী নাট্য-সংগীত পরিবেশনা।

আয়োজকদের মতে, নাটক ও সংগীতের মেলবন্ধনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, সংগ্রাম ও শিল্পভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এটি শুধু গাননির্ভর কোনো অনুষ্ঠান নয়; বরং মঞ্চনাটক ও পথনাটকের গানকে কেন্দ্র করে নির্মিত একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল পারফরম্যান্স। গানের পাশাপাশি থাকবে নাটকের আবহ, বর্ণনা ও নির্বাচিত সংলাপ, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী নাট্য-সংগীত অভিজ্ঞতা তৈরি করবে।

এই আয়োজনের উদ্বোধনী পর্বে অংশ নেবে দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। দলটি নাটক ও সংগীতের সমন্বয়ে থিয়েটার-সংগীতের শেকড়, সংগ্রাম এবং সমকালীন প্রাসঙ্গিকতার নানা দিক তুলে ধরবে। আগামী ১৮ জুন সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ভিনটেজ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ‘থিয়েটারের গান’-এর প্রথম আসর।

আরণ্যকের পরিবেশনায় থাকবে তাদের আলোচিত বিভিন্ন নাটকের গান। এর মধ্যে রয়েছে ‘রাঢ়াঙ’, ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয়জয়ন্তী’, ‘পাথর’, ‘দি জুবলী হোটেল’, ‘ঘুমের মানুষ’, ‘মূর্খ লোকের মূর্খ কথা’ এবং ‘আগুনের জবানবন্দি’সহ আরও কয়েকটি নাটকের সংগীত।

আরণ্যকের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন, 'আমরা মঞ্চনাটক ও পথনাটক—দুই ধারার গানই পরিবেশন করব। তবে শুধু গান গাওয়া নয়, এর সঙ্গে নাট্যভাব, সংলাপ ও আবহ যুক্ত করে একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল পরিবেশ তৈরি করা হবে। দর্শকরা এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হবেন বলে আমরা আশা করছি।' 

অন্যদিকে ‘গাই বাংলার গান পর্ষদ’-এর ফজলুল কবীর তুহিন বলেন, "মৌলবাদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার যে লড়াই, ‘থিয়েটারের গান’ সেই সংগ্রামেরই একটি সাংস্কৃতিক প্রকাশ। দর্শকদের অংশগ্রহণই এ উদ্যোগকে সফল ও অর্থবহ করে তুলবে।" 

নাটক ও সংগীতের সমন্বয়ে নতুন এই আয়োজন সংস্কৃতিপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow