সাকিবের বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ অভিনেত্রীর

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-এর প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চৌধুরীর বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল। এ ঘটনায় গত ২২ মে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের চুং থানায় দায়ের করা অভিযোগে মোমিনা দাবি করেন, ওই আইনপ্রণেতা তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন। অভিযোগপত্রে মোমিনা ইকবাল উল্লেখ করেন, সাকিব চৌধুরী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি আগে থেকেই দুই নারীর সঙ্গে বিবাহিত—এ তথ্য জানার পর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এরপর থেকেই তার প্রতি অশালীন আচরণ ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মোমিনার ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা শুরু করেন ওই এমপিএ। অভিযোগে হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও কলের বিষয়ও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার বোনের ফোনেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী। প্রতিবেদন অনুসারে, আইনজীবীদের সঙ্গে নিয়ে চুং থানায় যান মোম

সাকিবের বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ অভিনেত্রীর

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-এর প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চৌধুরীর বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল। এ ঘটনায় গত ২২ মে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের চুং থানায় দায়ের করা অভিযোগে মোমিনা দাবি করেন, ওই আইনপ্রণেতা তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন।

অভিযোগপত্রে মোমিনা ইকবাল উল্লেখ করেন, সাকিব চৌধুরী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি আগে থেকেই দুই নারীর সঙ্গে বিবাহিত—এ তথ্য জানার পর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এরপর থেকেই তার প্রতি অশালীন আচরণ ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মোমিনার ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা শুরু করেন ওই এমপিএ। অভিযোগে হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও কলের বিষয়ও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার বোনের ফোনেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।

প্রতিবেদন অনুসারে, আইনজীবীদের সঙ্গে নিয়ে চুং থানায় যান মোমিনা ইকবাল এবং বিষয়টি থানার স্টেশন হাউজ কর্মকর্তা (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেন।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। 

গত ২২ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মোমিনা ও সাকিব সংক্রান্ত মামলায় ‘ব্যক্তিগত তথ্য’ সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি প্রদান করা হলে কঠোর ও আপোসহীন ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow