সাকিবের সঙ্গে কী আলাপ হয়েছে প্রধান নির্বাচকের?
মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর আলোচনা চলছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটির সময় থেকেই সাবেক এই অধিনায়ককে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। তবে পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে দলে রাখা হয়নি। বিসিবির সদ্য বিলুপ্ত কমিটির পরিচালক ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছিলেন, সাকিবের জাতীয় দলে ফেরা অনেকটাই নির্ভর করছে তার বিরুদ্ধে থাকা মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর। এদিকে সেই কমিটির অধীনেই প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। শনিবার নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণার পর সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’ সাকিবকে দীর্ঘ সময়ের জন্য দলে পাওয়ার আশা প্রকাশ করে প্রধান নির্বাচক আরও বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে, সে কতখানি প্রস্তুত। আন্তর্জা
মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর আলোচনা চলছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটির সময় থেকেই সাবেক এই অধিনায়ককে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। তবে পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে দলে রাখা হয়নি। বিসিবির সদ্য বিলুপ্ত কমিটির পরিচালক ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছিলেন, সাকিবের জাতীয় দলে ফেরা অনেকটাই নির্ভর করছে তার বিরুদ্ধে থাকা মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর।
এদিকে সেই কমিটির অধীনেই প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। শনিবার নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণার পর সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’
সাকিবকে দীর্ঘ সময়ের জন্য দলে পাওয়ার আশা প্রকাশ করে প্রধান নির্বাচক আরও বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে, সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’
নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন নিয়েও ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার। তার মতে, সাম্প্রতিক সিরিজে ভালো পারফরম্যান্স করায় দলটিতে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তিনি বলেন, ‘আমাদের লাস্ট পাকিস্তানের সঙ্গে সফল সিরিজ ছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় একাদশে সুযোগ পায়নি এবং কিছু প্লেয়ার নতুন এসেছে গত সিরিজে। আমাদের কাছে মনে হয়েছে আমরা পলিসি সেট করেছি যে, যখন কেউ আসবে তাকে যেন আমরা পর্যাপ্ত সুযোগ দিতে পারি। কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষে আমরা নই।’
এসকেডি/এমএমআর
What's Your Reaction?