সাকিব-লিটনের অর্জনের পাশে এবার নিজের নাম লেখালেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটি অনন্য অর্জন। ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি ম্যাচ খেলা বাংলাদেশের নারী দলের অধিনায়ক এবার দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এ পর্যন্ত ৬৮টি ওয়ানডে ও ১২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জ্যোতি। দীর্ঘ এই পথচলায় একের পর এক রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার তিনি যোগ দিলেন ২৫০০ রানের বিশেষ ক্লাবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রান করেছেন মাত্র তিনজন ক্রিকেটার। প্রথমে এই কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর তালিকায় নাম লেখান জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সর্বশেষ তাদের সঙ্গী হলেন নিগার সুলতানা জ্যোতি। এই মাইলফলকে পৌঁছাতে সাকিব খেলেছিলেন ১২২ ইনিংস, লিটনের লেগেছে ১১০ ইনিংস। অন্যদিকে জ্যোতি ১১৬ ইনিংসেই স্পর্শ করেছেন ২৫০০ রানের মাইলফলক। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অর্জনের ম্যাচে জ্যোতি ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। একইভাবে নিজের ২৫০০ রান পূর্ণ করার ম্যাচে সাকিবও করেছিলেন অর্ধশতক এবং হয়েছিলেন ম্যাচস

সাকিব-লিটনের অর্জনের পাশে এবার নিজের নাম লেখালেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটি অনন্য অর্জন। ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি ম্যাচ খেলা বাংলাদেশের নারী দলের অধিনায়ক এবার দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

এ পর্যন্ত ৬৮টি ওয়ানডে ও ১২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জ্যোতি। দীর্ঘ এই পথচলায় একের পর এক রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার তিনি যোগ দিলেন ২৫০০ রানের বিশেষ ক্লাবে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রান করেছেন মাত্র তিনজন ক্রিকেটার। প্রথমে এই কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর তালিকায় নাম লেখান জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সর্বশেষ তাদের সঙ্গী হলেন নিগার সুলতানা জ্যোতি।

এই মাইলফলকে পৌঁছাতে সাকিব খেলেছিলেন ১২২ ইনিংস, লিটনের লেগেছে ১১০ ইনিংস। অন্যদিকে জ্যোতি ১১৬ ইনিংসেই স্পর্শ করেছেন ২৫০০ রানের মাইলফলক। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অর্জনের ম্যাচে জ্যোতি ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। একইভাবে নিজের ২৫০০ রান পূর্ণ করার ম্যাচে সাকিবও করেছিলেন অর্ধশতক এবং হয়েছিলেন ম্যাচসেরা।

আড়াই হাজার রানের ক্লাবের খুব কাছাকাছি গিয়েও সেখানে নাম লেখাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করা এই অভিজ্ঞ ব্যাটারের সংগ্রহ ২৪৪৪ রান। মাত্র ৫৬ রান দূরে থেমে যায় তার আড়াই হাজার রানের স্বপ্ন।

নারী ক্রিকেটে জ্যোতির আধিপত্য আরও স্পষ্ট। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দুই হাজার রান পেরিয়েছেন কেবল তিনিই। এছাড়া এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শুধু ফারজানা হক। ফলে খুব শিগগিরই জ্যোতির পাশে আর কোনো বাংলাদেশি নারী ক্রিকেটারকে আড়াই হাজার রানের ক্লাবে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow