সাজেকে বজ্রপাতের শব্দে প্রাণ গেলো ৩ মাসের শিশুর, বাবা-মাসহ আহত ৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৩ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। নিহত শিশুর নাম উজ্জল চাকমা (৩ মাস)। শিশুটির বাবা নয়ন চাকমা ও মা রেশমি চাকমা বজ্রপাতে আহত হয়েছেন। রোববার (২৪ মে) রাত ৩টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সময় সবাই একটি বসতঘরে অবস্থান করছিলেন। এই ঘটনায় আহতরা হলেন- প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা বলে জানান সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা। তিনি বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে সবাই আহত হন। বজ্রপাতের বিকট শব্দে শিশুটি মারা যায় বলে ধারণা করছি। আহত ৬ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা জাগো নিউজকে জানান, ভোরের দিকে বজ্রপাতে আহত ৬ জন হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ৫ জন ফিরে গেছেন। এখন একজন ভর্তি আছেন। তবে তিনিও আশঙ্কামুক্ত। আর এই ঘটনায় ন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৩ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের ৬ জন আহত হয়েছেন।
নিহত শিশুর নাম উজ্জল চাকমা (৩ মাস)। শিশুটির বাবা নয়ন চাকমা ও মা রেশমি চাকমা বজ্রপাতে আহত হয়েছেন।
রোববার (২৪ মে) রাত ৩টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সময় সবাই একটি বসতঘরে অবস্থান করছিলেন।
এই ঘটনায় আহতরা হলেন- প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)।
তারা সবাই বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা বলে জানান সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা।
তিনি বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে সবাই আহত হন। বজ্রপাতের বিকট শব্দে শিশুটি মারা যায় বলে ধারণা করছি। আহত ৬ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা জাগো নিউজকে জানান, ভোরের দিকে বজ্রপাতে আহত ৬ জন হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ৫ জন ফিরে গেছেন। এখন একজন ভর্তি আছেন। তবে তিনিও আশঙ্কামুক্ত। আর এই ঘটনায় নিহত শিশুটি বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বলে ধারণা করছি।
৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জাগো নিউজকে বলেন, এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। বাবা মায়ের কোলের শিশুটি মারা গেলো। পরিবারের সবাই এই ঘটনায় আহত হয়েছেন। আমি খোঁজ খবর নিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করবো।
আবু দারদা খান আরমান/এফএ/এএসএম
What's Your Reaction?