সাতকানিয়ায় অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি বনায়নের জায়গা দখলকে কেন্দ্র করে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৬) নামের এক যুবককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি আকবর হোসেন বাঁচাকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আকবর হোসেন উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার বাসিন্দা। র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জেরে গত ২৩ জুন নুরু ও তার স্ত্রীকে মারধর করা হয়। এ ঘটনায় নুরুর স্ত্রী সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরদিন ২৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে থেকে নুরুকে অপহরণ করা হয়। ২৫ জুন বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার একটি সেতুর নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা না থাকায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকি

সাতকানিয়ায় অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি বনায়নের জায়গা দখলকে কেন্দ্র করে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৬) নামের এক যুবককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি আকবর হোসেন বাঁচাকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আকবর হোসেন উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার বাসিন্দা।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জেরে গত ২৩ জুন নুরু ও তার স্ত্রীকে মারধর করা হয়। এ ঘটনায় নুরুর স্ত্রী সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পরদিন ২৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে থেকে নুরুকে অপহরণ করা হয়। ২৫ জুন বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার একটি সেতুর নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা না থাকায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১ জুলাই নিহতের ছোট ভাই মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে আকবর হোসেন বাঁচাসহ চারজনের নামোল্লেখ এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার আসামিকে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow