সাতটি ধর্ষণের অভিযোগ নিয়ে বিশ্বকাপ দলে তিনি

বিতর্কের মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ঘানার প্রাথমিক ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লোস কুইরোজ। দলে জায়গা পেয়েছেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার থমাস পার্টে, যার বিরুদ্ধে যুক্তরাজ্যে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে মামলা চলছে। ৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয় ২০২৫ সালের জুলাইয়ে। তিন নারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরও দুটি ধর্ষণের অভিযোগ যুক্ত হয়। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ঘানার এই মিডফিল্ডার। গ্রুপ ‘এল’-এ থাকা ঘানা ১৭ জুন টরন্টোর বিএমও ফিল্ডে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন ফিলাডেলফিয়ায়। গোলরক্ষক: বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনাং, সলোমন আগবাসি, পল রিভারসন। ডিফেন্ডার: বাবা রহমান, গিডিওন মেনসাহ, মারভিন সেনায়া, আলিদু সেইদু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতে, কোজো অপং পেপরাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওউসু। মিডফিল্ডার: থমাস পার্টে, কোয়াসি সিব

সাতটি ধর্ষণের অভিযোগ নিয়ে বিশ্বকাপ দলে তিনি
বিতর্কের মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ঘানার প্রাথমিক ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লোস কুইরোজ। দলে জায়গা পেয়েছেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার থমাস পার্টে, যার বিরুদ্ধে যুক্তরাজ্যে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে মামলা চলছে। ৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয় ২০২৫ সালের জুলাইয়ে। তিন নারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরও দুটি ধর্ষণের অভিযোগ যুক্ত হয়। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ঘানার এই মিডফিল্ডার। গ্রুপ ‘এল’-এ থাকা ঘানা ১৭ জুন টরন্টোর বিএমও ফিল্ডে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন ফিলাডেলফিয়ায়। গোলরক্ষক: বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনাং, সলোমন আগবাসি, পল রিভারসন। ডিফেন্ডার: বাবা রহমান, গিডিওন মেনসাহ, মারভিন সেনায়া, আলিদু সেইদু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতে, কোজো অপং পেপরাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওউসু। মিডফিল্ডার: থমাস পার্টে, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকি, ক্যালেব ইয়েরেনকিই, আবদুল ফাতাউ ইসাহাকু। ফরোয়ার্ড: কামালদীন সুলেমানা, ক্রিস্টোফার বন্সু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, আন্তোয়ান সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসান্তে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়ু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow