সাতসকালে প্রাণ গেল নানি-নাতনিসহ ৩ জনের
পাবনার আতাইকুলায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সরাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্স চালক এবং সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের কিশোরী কিয়া (১২) ও তার নানি (৫৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন কিয়া নামের এক কিশোরী ও তার পরিবার। পথে সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সরাডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক এবং কিয়া নামের এক কিশোরী ও তার নানি মারা যান। আহত হয়েছেন চারজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধ
পাবনার আতাইকুলায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সরাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্স চালক এবং সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের কিশোরী কিয়া (১২) ও তার নানি (৫৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের নিজ বাড়িতে ফিরছিলেন কিয়া নামের এক কিশোরী ও তার পরিবার। পথে সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সরাডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক এবং কিয়া নামের এক কিশোরী ও তার নানি মারা যান। আহত হয়েছেন চারজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে।