সাত তারকার আড্ডায় নাগরিক টিভিতে ‘তারায় তারায়’
আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে নাগরিক টিভি। সেই আয়োজনের অংশ হিসেবে প্রচারিত হবে তারকাদের আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি নিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘দারুণ একটি আয়োজন হয়েছে। প্রতিটি পর্বেই তারকারা খুব প্রাণবন্তভাবে আড্ডা দিয়েছেন। নিজেদের জীবন ও কাজের নানা গল্প শেয়ার করেছেন। এমন কিছু তথ্যও উঠে এসেছে, যা আগে কখনো বলেননি। আশা করছি, দর্শকদের কাছে অনুষ্ঠানটি ভালো লাগবে।’ নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু জানান, প্রতি ঈদের মতো এবারও চ্যানেলটি বিশেষ আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। তিনি বলেন, ‘‘তারায় তারায়’ সেই আয়োজনেরই একটি অংশ, যেখানে তারকারা তাদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং বিভিন্ন অভিজ্ঞতার গল্প শেয়ার করেছেন।’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আসিফ রহমান। তিনি জানান, ইতোমধ্যে চারটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বাকি তিনটি পর্বের শুটিং অনুষ্ঠিত হবে। ‘তারায় তারায়’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে থাকবেন ভিন্ন
আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে নাগরিক টিভি। সেই আয়োজনের অংশ হিসেবে প্রচারিত হবে তারকাদের আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।
অনুষ্ঠানটি নিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘দারুণ একটি আয়োজন হয়েছে। প্রতিটি পর্বেই তারকারা খুব প্রাণবন্তভাবে আড্ডা দিয়েছেন। নিজেদের জীবন ও কাজের নানা গল্প শেয়ার করেছেন। এমন কিছু তথ্যও উঠে এসেছে, যা আগে কখনো বলেননি। আশা করছি, দর্শকদের কাছে অনুষ্ঠানটি ভালো লাগবে।’
নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু জানান, প্রতি ঈদের মতো এবারও চ্যানেলটি বিশেষ আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। তিনি বলেন, ‘‘তারায় তারায়’ সেই আয়োজনেরই একটি অংশ, যেখানে তারকারা তাদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং বিভিন্ন অভিজ্ঞতার গল্প শেয়ার করেছেন।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আসিফ রহমান। তিনি জানান, ইতোমধ্যে চারটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বাকি তিনটি পর্বের শুটিং অনুষ্ঠিত হবে।
‘তারায় তারায়’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে থাকবেন ভিন্ন ভিন্ন তারকা। ঈদের দিন থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি। ঈদের পরের দিন থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা। তৃতীয় দিনে থাকবেন অভিনেত্রী কেয়া পায়েল। চতুর্থ দিনে থাকবেন অভিনেতা ইরফান সাজ্জাদ। পঞ্চম দিনে থাকবেন অভিনেতা চাষী আলম। ষষ্ঠ দিনে অংশ নেবেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সপ্তম দিনে থাকবেন অভিনেত্রী শিরিন আক্তার শীলা।
ঈদ উপলক্ষে তারকাদের প্রাণবন্ত আড্ডা, ব্যক্তিগত গল্প ও ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো এই অনুষ্ঠানটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
এলআইএ
What's Your Reaction?