সাত মাসের শিশুকে সড়কে আছড়ে হত্যা: ‘মাদকাসক্ত’ বাবা তিনদিনের রিমান্ডে

  রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাসন্তান রাফা মনিকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই কবির ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামিকে হাজির করার নির্দেশ দিয়ে রোববার শুনানির দিন নির্ধারণ করেছিলেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আরও পড়ুন আছাড় মেরে শিশু হত্যা: বাবাকে গ্রেফতার দেখানোর আদেশ মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরার সিরাজ মার্কেট-সংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাস বয়সী কন্যা রাফা মনিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে

সাত মাসের শিশুকে সড়কে আছড়ে হত্যা: ‘মাদকাসক্ত’ বাবা তিনদিনের রিমান্ডে

 

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাসন্তান রাফা মনিকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই কবির ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামিকে হাজির করার নির্দেশ দিয়ে রোববার শুনানির দিন নির্ধারণ করেছিলেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরার সিরাজ মার্কেট-সংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে কবির ইসলাম তার সাত মাস বয়সী কন্যা রাফা মনিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ১৭ জুলাই নিহত শিশুটির নানি শারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে ২১ জুলাই আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় রাফা মনি। কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে উত্তরার বালুর মাঠ এলাকায় বাবার বাসায় যান। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে কবির ইসলাম শিশুকন্যাকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে আছড়ে মারেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, ঘটনার প্রকৃত কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য কবির ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমডিএএ/এমকেআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow