সান্তাহারে লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনা, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার সান্তাহারে লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (১৬ আগস্ট) বেলা ৩টার দিকে সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই কয়েকটি প্রতিষ্ঠান আবাসিক হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে ‘হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪’ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘সান্তাহার আবাসিক হোটেল’কে ২০ হাজার টাকা এবং ‘সোনারগাঁও আবাসিক হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে হোটেল মালিকদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স ও প্রশাসনিক অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে আইনি নিয়ম মেনে ব্যবসার সতর্কবার্তা প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, ‘লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছা

সান্তাহারে লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনা, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার সান্তাহারে লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৬ আগস্ট) বেলা ৩টার দিকে সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই কয়েকটি প্রতিষ্ঠান আবাসিক হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযানকালে ‘হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪’ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ‘সান্তাহার আবাসিক হোটেল’কে ২০ হাজার টাকা এবং ‘সোনারগাঁও আবাসিক হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে হোটেল মালিকদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স ও প্রশাসনিক অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে আইনি নিয়ম মেনে ব্যবসার সতর্কবার্তা প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, ‘লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া আবাসিক হোটেল ব্যবসা পরিচালনার কোনো আইনি সুযোগ নেই। জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow