সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে জামায়াত আমিরের অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক অভিনন্দন বার্তায় জামায়াত আমির এই কৃতিত্বপূর্ণ বিজয়ে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন। অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ওয়েলডান! বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ঐতিহাসিক বিজয় অর্জনে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উল্লেখ্য, টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে লাল-সবুজের দল।
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক অভিনন্দন বার্তায় জামায়াত আমির এই কৃতিত্বপূর্ণ বিজয়ে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।
অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ওয়েলডান! বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ঐতিহাসিক বিজয় অর্জনে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্য, টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে লাল-সবুজের দল।
What's Your Reaction?