সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুই বারের চ্যাম্পিয়ন। আজ স্বাগতিক ভারতকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবেন মারিয়ারা। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।  বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার এই টুর্নামেন্টে প্রতি ম্যাচেই একাদশ পরিবর্তন করছেন। নেপালের বিপক্ষে খেলা সেমিফাইনালের একাদশ থেকে ফাইনাল ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন।  সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। আফিদা খন্দকার গ্রুপ পর্যায়ে ভারত ম্যাচের একাদশে না থাকলেও তাকে ফাইনালে আবার রেখেছেন কোচ বাটলার।   বাংলাদেশ নারী সাফে প্রথম ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। পরের সাফে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে দুই বার টানা চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে সাফ শিরোপা জেতার চ্যালেঞ্জ বাংলাদেশের।  বাংলাদেশের একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুই বারের চ্যাম্পিয়ন। আজ স্বাগতিক ভারতকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবেন মারিয়ারা। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।  বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার এই টুর্নামেন্টে প্রতি ম্যাচেই একাদশ পরিবর্তন করছেন। নেপালের বিপক্ষে খেলা সেমিফাইনালের একাদশ থেকে ফাইনাল ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন।  সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। আফিদা খন্দকার গ্রুপ পর্যায়ে ভারত ম্যাচের একাদশে না থাকলেও তাকে ফাইনালে আবার রেখেছেন কোচ বাটলার।   বাংলাদেশ নারী সাফে প্রথম ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। পরের সাফে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে দুই বার টানা চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে সাফ শিরোপা জেতার চ্যালেঞ্জ বাংলাদেশের।  বাংলাদেশের একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকা, তহুরা খাতুন, শাসমুন্নাহার জুনিয়র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow