সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নাশকতা ও বিস্ফোরণ মামলায় বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাত ৭টার দিকে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও বিস্ফোরণ মামলায় আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নাশকতা ও বিস্ফোরণ মামলায় বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) রাত ৭টার দিকে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও বিস্ফোরণ মামলায় আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?