সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মোসা. মর্জিনা ওয়াদুদের আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছে আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়, আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৯৭৬ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৩৯ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। অন্যদিকে তার স্ত্রী মর্জিনা ওয়াদুদের বিরুদ্ধে ৪২ লাখ ১৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭ কোটি ৫৪ লাখ টাকার বেশি অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আদালতের আদেশে রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৫ থেকে তাদের ২০০৫-০৬ এবং ২০১২-১৩ করবর্ষ থেকে পরবর্তী সব আয়কর রেকর্ডপত্র জব্দ করা হবে। এমডিএএ/বিএ

সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মোসা. মর্জিনা ওয়াদুদের আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছে আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৯৭৬ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৩৯ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে তার স্ত্রী মর্জিনা ওয়াদুদের বিরুদ্ধে ৪২ লাখ ১৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭ কোটি ৫৪ লাখ টাকার বেশি অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আদালতের আদেশে রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৫ থেকে তাদের ২০০৫-০৬ এবং ২০১২-১৩ করবর্ষ থেকে পরবর্তী সব আয়কর রেকর্ডপত্র জব্দ করা হবে।

এমডিএএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow