সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুর্নীতির মামলার তদন্তে তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (বি: অনু: ও তদন্ত-১) মিনহাজ বিন ইসলাম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, তহুরা হক ও তার স্বামী সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৭২ লাখ টাকার জমা এবং প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব আর্থিক কার্যক্রমের বৈধতা যাচাইয়ের জন্য তহুরা হকের ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত মূল আয়কর নথি জব্দের অনুমতি চাওয়া হয়। অন্যদিকে, এনামুল হকের বিরুদ্ধে দায়ের করা আরেক মামলায় তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ ক

সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুর্নীতির মামলার তদন্তে তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

রিয়াজ হোসেন বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (বি: অনু: ও তদন্ত-১) মিনহাজ বিন ইসলাম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে বলা হয়, তহুরা হক ও তার স্বামী সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৭২ লাখ টাকার জমা এবং প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব আর্থিক কার্যক্রমের বৈধতা যাচাইয়ের জন্য তহুরা হকের ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত মূল আয়কর নথি জব্দের অনুমতি চাওয়া হয়।

অন্যদিকে, এনামুল হকের বিরুদ্ধে দায়ের করা আরেক মামলায় তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ২৭ লাখ ৫৫ হাজার ৬৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তে উঠে এসেছে, এনামুল হক তার নিজ নামে ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে মোট ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের তদন্তের স্বার্থে তার ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত মূল আয়কর নথি জব্দের আবেদন করা হয়।

আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট নথি জব্দের আদেশ দেন। তহুরা হকের বিরুদ্ধে গত ২০২৫ সালের ৩০ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। আর এনামুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও গত ২০২৫ সালের ২৯ এপ্রিল একই কার্যালয়ে দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবগুলো আবেদনই মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা বরাবর পাবলিক প্রসিকিউটরের (পি.পি) মাধ্যমে পেশ করা হয়েছে।

এমডিএএ/এমএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow