সাবেক এমপি নূর মোহাম্মদের ৩ দিনের রিমান্ড

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী মিছিলের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ জুন) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার আসামিকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদন অনুযায়ী, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে অভিযান চালিয়ে এতে জড়িত অভিযোগে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি নূর মোহাম্মদসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন সরকারবিরোধী ষড়যন্ত্র / সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে  তদন্ত ক

সাবেক এমপি নূর মোহাম্মদের ৩ দিনের রিমান্ড

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী মিছিলের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার আসামিকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদন অনুযায়ী, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে অভিযান চালিয়ে এতে জড়িত অভিযোগে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি নূর মোহাম্মদসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, নূর মোহাম্মদের কাছ থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইলটি তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, মামলার পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার, ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের চিহ্নিত করা, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই এবং ককটেল তৈরির উৎস উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ডিবি জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তিনি জামালপুরে করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত এবং মহাখালী এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার সন্দেহভাজন আসামি। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow