সাবেক এমপি ফজলে করিমকে গুমের মামলায় হাজিরার নির্দেশ

গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  একই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে তাদের আগামী ১৯ এপ্রিল হাজির করতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় ফজলে করিম ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি জানান, রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে ২০১০ সালে তুলে নেওয়া হয়। তাকে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে ফজলে করিম ও জিয়াউলের বিরুদ্ধে। এটি একটি নতুন মামলা। অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে ছয়জনকে হত্যাসহ অনেককে গুরুতর আহত করার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের আরে

সাবেক এমপি ফজলে করিমকে গুমের মামলায় হাজিরার নির্দেশ

গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

একই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে তাদের আগামী ১৯ এপ্রিল হাজির করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় ফজলে করিম ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেন প্রসিকিউটর শাইখ মাহদী।

তিনি জানান, রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে ২০১০ সালে তুলে নেওয়া হয়। তাকে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে ফজলে করিম ও জিয়াউলের বিরুদ্ধে। এটি একটি নতুন মামলা।

অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে ছয়জনকে হত্যাসহ অনেককে গুরুতর আহত করার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার আসামি ফজলে করিম। সেই মামলায় ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল–২। আর জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম ও হত্যার একাধিক মামলা চলমান।

এফএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow