সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এর আগে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার। কারাগার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ সেরে নাস্তা করার পর তিনি ওয়ার্ডের ওয়াশরুমে যান। সেখানে গোসলের প্রস্তুতিকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কারাগারের দায়িত্বরত সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

এর আগে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার।

কারাগার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ সেরে নাস্তা করার পর তিনি ওয়ার্ডের ওয়াশরুমে যান। সেখানে গোসলের প্রস্তুতিকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কারাগারের দায়িত্বরত সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow