সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্যাপনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ৭০ সদস্যের একটি উদ্যাপন কমিটি ঘোষণা করেছে বিএনপি। উপদেষ্টা, সম্মানিত সদস্য ও সদস্যদের সমন্বয়ে গঠিত এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে। শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে ১৫ জন উপদেষ্টা, চারজন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্য স্থান পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ তমিজ উদ্দিন ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। কমিটিতে অন্তর্ভুক্ত নেতাকর্মীরা জানান, আন্দোলনে সক্রিয় ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে কমিটি গঠন করায় তারা সংসদ সদস্য ডা. দেওয়ান মো
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্যাপনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ৭০ সদস্যের একটি উদ্যাপন কমিটি ঘোষণা করেছে বিএনপি।
উপদেষ্টা, সম্মানিত সদস্য ও সদস্যদের সমন্বয়ে গঠিত এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে।
শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ১৫ জন উপদেষ্টা, চারজন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্য স্থান পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ তমিজ উদ্দিন ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
কমিটিতে অন্তর্ভুক্ত নেতাকর্মীরা জানান, আন্দোলনে সক্রিয় ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে কমিটি গঠন করায় তারা সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে উদযাপনের সব কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
What's Your Reaction?