সাভারে ধানের শীষের পক্ষে গণসংযোগ
সাভারের উলাইল এলাকায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচার চালিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে তারা পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং দলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে এ গণসংযোগ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম শাওন বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে। এ অবস্থার পরিবর্তন দরকার,আর সেই পরিবর্তনের জন্য দরকার গণ রায়। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে ছাড় পাবে না। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এটাই হবে আমাদের অগ্রাধিকার। শাওন বলেন, সাভারের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষা ও চিকিৎসা খাতে বাস্তবসম্মত উদ্যোগ নেও
সাভারের উলাইল এলাকায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচার চালিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে তারা পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং দলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে এ গণসংযোগ করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম শাওন বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে। এ অবস্থার পরিবর্তন দরকার,আর সেই পরিবর্তনের জন্য দরকার গণ রায়।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে ছাড় পাবে না। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এটাই হবে আমাদের অগ্রাধিকার।
শাওন বলেন, সাভারের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষা ও চিকিৎসা খাতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে। যুবকদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের জন্য স্বস্তির পরিবেশ তৈরি করা হবে। এসব বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
What's Your Reaction?