সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বলিয়ারপুর পাচানি পাড়ার দীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)। সাভার ভবানীপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ওই তিনজনকেই হেমায়েতপুর স্ট্যান্ড থেকে কাজের জন্য নিয়ে আসা হয় বলে জানা গেছে। মাহফুজুর রহমান নিপু/এসআর/এমএস
সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বলিয়ারপুর পাচানি পাড়ার দীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)।
সাভার ভবানীপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ওই তিনজনকেই হেমায়েতপুর স্ট্যান্ড থেকে কাজের জন্য নিয়ে আসা হয় বলে জানা গেছে।
মাহফুজুর রহমান নিপু/এসআর/এমএস
What's Your Reaction?