সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক

সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি দল। আটক ব্যক্তিরা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু। এদের মধ্যে নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল র‍্যাব। সে সময় তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। মো. রকিব

সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক

সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি দল।

আটক ব্যক্তিরা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু। এদের মধ্যে নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল র‍্যাব। সে সময় তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow