সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

শ্রমিক অধ্যুষিত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী বলেন, সাভার একটি বৃহৎ শিল্পাঞ্চল। প্রতিদিন হাজার হাজার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ফলে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া আরও সহজ হবে। একই সঙ্গে ১০ জন আনসার সদস্য নিয়োগের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্র

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

শ্রমিক অধ্যুষিত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী বলেন, সাভার একটি বৃহৎ শিল্পাঞ্চল। প্রতিদিন হাজার হাজার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ফলে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া আরও সহজ হবে। একই সঙ্গে ১০ জন আনসার সদস্য নিয়োগের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ জানাই। আমরা আশা করছি, ভবিষ্যতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও জনবান্ধব হাসপাতালে রূপান্তর করতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, শয্যা সংখ্যা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের ফলে রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। র‍্যালি ও সমাবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow