সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির
ঢাকার সাভারে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সাভার থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহাবুব হোসেন সামির। ১৮৮ সদস্যের এ কমিটিতে ৬৭ জন সহ-সভাপতি, ৫৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৯ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ২৫ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সহ-দপ্তর সম্পাদক এবং সাতজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এদিকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসেন বাবু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোশারফ হিমেল খান। ১৭১ সদস্যের এ কমিটিতে ৫২ জন সহসভাপতি, ৬৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২২ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও
ঢাকার সাভারে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সাভার থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহাবুব হোসেন সামির। ১৮৮ সদস্যের এ কমিটিতে ৬৭ জন সহ-সভাপতি, ৫৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৯ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ২৫ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সহ-দপ্তর সম্পাদক এবং সাতজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
এদিকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসেন বাবু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোশারফ হিমেল খান। ১৭১ সদস্যের এ কমিটিতে ৫২ জন সহসভাপতি, ৬৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২২ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও তিনজন সদস্য রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা নেতৃবৃন্দের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভারে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পাবে।
সাভার থানা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফয়সাল আহমেদ মাশফি বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন হিসেবে এই কমিটি ঘোষণা করা হয়েছে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে রক্ষা করার চেষ্টা করব। সাভার থানা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করব। একই সঙ্গে দলের আদর্শ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদলের ভূমিকা আরও জোরদার করা হবে।
সাভার পৌর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. আরমান হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেন্দ্রীয় ও জেলা নেতারা আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মেধাবী ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর ইউনিট গড়ে তুলতে কাজ করা হবে।
What's Your Reaction?