সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

মাশফির নেতৃত্বে সাভার থানা ছাত্রদল, সামির সম্পাদক; ১৮৮ সদস্যের কমিটি ঘোষণা। ঢাকা জেলা উত্তরের অধীনস্থ সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন সামির। রবিবার (৭ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে শুক্রবার (৫ জুন) ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম নোমান। এছাড়া সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৮১ জনকে। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রাকিব হাসানকে। পাশাপাশি সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ২৫ জন। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির হাসান এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন নজরুল ইস

সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

মাশফির নেতৃত্বে সাভার থানা ছাত্রদল, সামির সম্পাদক; ১৮৮ সদস্যের কমিটি ঘোষণা। ঢাকা জেলা উত্তরের অধীনস্থ সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন সামির।

রবিবার (৭ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে শুক্রবার (৫ জুন) ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম নোমান। এছাড়া সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৮১ জনকে।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রাকিব হাসানকে। পাশাপাশি সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ২৫ জন।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির হাসান এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম। দপ্তর সম্পাদক করা হয়েছে মো. শারাফাত হোসাইনকে এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান। কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও ৭ জনকে।

নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow