সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটু সমান পানি, টেকসই ড্রেন নির্মাণের দাবি

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং টেকসই ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে যায়। এরপর থেকে তেমুহনী বাজারে আর কোনো নতুন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাঁটু সমান পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে সৃষ্ট ভোগান্তি তুলে ধরে বক্তারা আরও জানান, আশপাশের স্কুল, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, যা চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এছাড়া বাজারে পানি জমে থাকায় ক্রেতা সমাগম প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, ফলে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলেন, এই জনদুর্ভোগের বিষয়ে বারবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিকভ

সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটু সমান পানি, টেকসই ড্রেন নির্মাণের দাবি

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং টেকসই ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে যায়। এরপর থেকে তেমুহনী বাজারে আর কোনো নতুন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাঁটু সমান পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

জলাবদ্ধতার কারণে সৃষ্ট ভোগান্তি তুলে ধরে বক্তারা আরও জানান, আশপাশের স্কুল, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, যা চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এছাড়া বাজারে পানি জমে থাকায় ক্রেতা সমাগম প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, ফলে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

তারা বলেন, এই জনদুর্ভোগের বিষয়ে বারবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।

সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটু সমান পানি, টেকসই ড্রেন নির্মাণের দাবি

যুবদল নেতা ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি বলেন, তেমুহনী এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এখানে ২৪ ঘণ্টাই মানুষের সমাগম থাকে। মহাসড়ক নির্মাণের সময় ড্রেন না করায় এখন বৃষ্টি হলেই জমাটবদ্ধ পানির দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। আমরা অবিলম্বে এর স্থায়ী প্রতিকার চাই।

স্থানীয় জামায়াত নেতা ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এ বাজারের ক্রেতা-বিক্রেতারা জলজটের অভিশাপ সহ্য করছেন। কিন্তু প্রশাসন কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় আমরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে তেমুহনী বাজারে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা ও ড্রেন নির্মাণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল হান্নান, ওয়ার্ড জামায়াতের আমির নুরুল আমীন মিয়াসাব, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইন উদ্দিন বেলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শামসুদ্দিন লাবলু ও জামাল অ্যাকাডেমির প্রধান শিক্ষিকা তহুরা শামিম।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow