সামার ভাইবে নতুন রূপে ধরা দিলেন মিথিলা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার পর আবারও আলোচনায় এসেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় তার স্টাইলিশ ও আকর্ষণীয় উপস্থিতি দর্শকদের নজর কাড়ছে। শুধু বড় পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ফ্যাশন ও গ্ল্যামার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু নতুন ছবি শেয়ার করেছেন মিথিলা, যেখানে তাকে দেখা গেছে একেবারে সফট সামার লুকে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সারাদিন জুড়ে সফট সামার এনার্জি ছড়িয়ে দিচ্ছি।’ এই ফটোশুটে তিনি পরেছেন মিন্ট গ্রিন রঙের একটি দৃষ্টিনন্দন গাউন। হাউস অব সিবি ব্র্যান্ডের ‘গ্যাব্রিয়েলা’ নামের এই পোশাকে ভিন্টেজ ও আধুনিক ডিজাইনের সমন্বয় দেখা যায়। বডিকন ম্যাক্সি কাটের ড্রেসটিতে রয়েছে সামনের দিকে ওভাল-শেপ কি-হোল ডিটেইল এবং সূক্ষ্ম স্প্যাগেটি স্ট্র্যাপ, যা পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা। এছাড়া পোশাকজুড়ে থাকা রুচড ডিজাইন এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গাউনের সামনের অংশ থেকে নিচের দিকে নেমে আসা রাফল ডিটেইল এবং অসমান হাই-স্লিট কাট তার উপস্

সামার ভাইবে নতুন রূপে ধরা দিলেন মিথিলা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার পর আবারও আলোচনায় এসেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় তার স্টাইলিশ ও আকর্ষণীয় উপস্থিতি দর্শকদের নজর কাড়ছে। শুধু বড় পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ফ্যাশন ও গ্ল্যামার নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

সামার ভাইবে নতুন রূপে ধরা দিলেন মিথিলাসম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু নতুন ছবি শেয়ার করেছেন মিথিলা, যেখানে তাকে দেখা গেছে একেবারে সফট সামার লুকে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সারাদিন জুড়ে সফট সামার এনার্জি ছড়িয়ে দিচ্ছি।’

সামার ভাইবে নতুন রূপে ধরা দিলেন মিথিলাএই ফটোশুটে তিনি পরেছেন মিন্ট গ্রিন রঙের একটি দৃষ্টিনন্দন গাউন। হাউস অব সিবি ব্র্যান্ডের ‘গ্যাব্রিয়েলা’ নামের এই পোশাকে ভিন্টেজ ও আধুনিক ডিজাইনের সমন্বয় দেখা যায়।

সামার ভাইবে নতুন রূপে ধরা দিলেন মিথিলাবডিকন ম্যাক্সি কাটের ড্রেসটিতে রয়েছে সামনের দিকে ওভাল-শেপ কি-হোল ডিটেইল এবং সূক্ষ্ম স্প্যাগেটি স্ট্র্যাপ, যা পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা। এছাড়া পোশাকজুড়ে থাকা রুচড ডিজাইন এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সামার ভাইবে নতুন রূপে ধরা দিলেন মিথিলাগাউনের সামনের অংশ থেকে নিচের দিকে নেমে আসা রাফল ডিটেইল এবং অসমান হাই-স্লিট কাট তার উপস্থিতিকে আরও আবেদনময় করেছে। বিশেষভাবে ডিজাইন করা ট্রেইল স্টাইলের নিচের অংশ হাঁটার সময় পোশাকটিকে দিয়েছে রাজকীয় আবহ।

আরও পড়ুন:

অ্যাকসেসরিজ নির্বাচনের ক্ষেত্রেও ছিল স্মার্ট কনট্রাস্ট। মিন্ট গ্রিন গাউনের সঙ্গে তিনি বহন করেছেন হট পিংক রঙের লেদার হ্যান্ডব্যাগ, যা পুরো সাজে প্রাণবন্ত একটি রঙের ছোঁয়া যোগ করেছে। এর সঙ্গে মিলিয়ে পরেছিলেন ওপেন-টো হাই হিল।

সামার ভাইবে নতুন রূপে ধরা দিলেন মিথিলাচুলের সাজে ছিল আধুনিক ‘ওয়েট লুক’ স্টাইল। চুল পেছনের দিকে স্লিকভাবে সেট করে দেওয়া হয়েছে, যা তাঁর সামগ্রিক উপস্থিতিকে আরও পরিশীলিত করেছে। পাশাপাশি নরম গ্লোয়িং ফিনিশের সামার মেকআপ পুরো লুককে করেছে আরও উজ্জ্বল ও সতেজ।

জেএস/’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow