সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে বাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে নারী শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নানা শ্লোগানে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা শহরের পাচুরমোড় এলাকায় বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে আয়োজিত সমাবেশে বাসদ জেলা আহবায়ক কমরেড ওয়াজেদ পারভেজ সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নব কুমার কর্মকার, নওগাঁ জেলা আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল ও জেলা সদস্য সচিব সামিউল ইসলাম বাবু।

সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে বাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে নারী শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নানা শ্লোগানে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা শহরের পাচুরমোড় এলাকায় বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে আয়োজিত সমাবেশে বাসদ জেলা আহবায়ক কমরেড ওয়াজেদ পারভেজ সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নব কুমার কর্মকার, নওগাঁ জেলা আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল ও জেলা সদস্য সচিব সামিউল ইসলাম বাবু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow