সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা

সারা দেশে হামের টিকাদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সংসদ সদস্য রুমিন ফারহানার হাম সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।  এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়াও, ৩ মে থেকে সারাদেশে একযোগে শিশুদের টিকাদান শুরু হওয়ার কথা ছিল। সেই তারিখ ১৫ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে দুই কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে। মজুত স্থিতিশীল থাকার কারণে সারাদেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচিত ১৫ দিন এগিয়ে আনা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য

সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা
সারা দেশে হামের টিকাদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সংসদ সদস্য রুমিন ফারহানার হাম সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।  এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়াও, ৩ মে থেকে সারাদেশে একযোগে শিশুদের টিকাদান শুরু হওয়ার কথা ছিল। সেই তারিখ ১৫ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে দুই কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে। মজুত স্থিতিশীল থাকার কারণে সারাদেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচিত ১৫ দিন এগিয়ে আনা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’  এ সময় তিনি জানান, দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের করোনাকালীন অব্যবহৃত ফান্ড ব্যবহার করে ইউনিসেফের সহযোগীতায় সরকার দ্রুত হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এছাড়াও,হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে এবং মৃত্যুহার নিয়েন সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।    উল্লেখ্য, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow