সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার বক্তৃতা শুরু করেছেন। মঞ্চে বক্তৃতা করতে উঠেই তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা কেমন আছেন)। এ সময় নেতাকর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় চট্টগ্রামের ভাষায় নেতাকর্মীদের স্বাগত জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। তিনি আরও বলেন, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। এর আগে দুপুর ১২টা ২১ মিনিটে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে নির

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার বক্তৃতা শুরু করেছেন। মঞ্চে বক্তৃতা করতে উঠেই তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা কেমন আছেন)। এ সময় নেতাকর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় চট্টগ্রামের ভাষায় নেতাকর্মীদের স্বাগত জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। তিনি আরও বলেন, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। এর আগে দুপুর ১২টা ২১ মিনিটে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশস্থলে তারেক রহমানের গাড়ি প্রবেশ করে। কঠোর নিরাপত্তার মধ্যে তারেক রহমান মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। হাস্যোজ্জ্বল বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। এটি তারেক রহমানের নির্বাচনী প্রচার দ্বিতীয় পর্ব; গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow