সাস্টিয়ান ক্লাবের সভাপতি মকদ্দুস, সম্পাদক পারভেজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে। শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—সহ-সভাপতি রাশেদুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান ও অধ্যাপক ড. লুতফুল এলাহী কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ কয়েছ, ফাইন্যান্স অ্যান্ড একাউন্ট সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (ফাইনান্স ও একাউন্টস) তানভীর আহমদ বন্ধন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, খাদ্যবিষয়ক সম্পাদক জামাল উদদীন। এছাড়া, লাইব্রেরি অ্যান্ড আইটি সম্পাদক মাসুদ রানা, সামাজিক ও সংস্কৃতি সম্পাদক বিধান চন্দ্র দেবনাথ, অফিস সম্পাদক আবু মুসা তারেক, ক্রীড়া সম্পাদক মো. শাহরিয়ার, ফ্যামিলি এফেয়ার্স সম্পাদক রহিমা বেগম। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুর রহমান, অধ্যাপক ড. সাইফুল আলম, অধ

সাস্টিয়ান ক্লাবের সভাপতি মকদ্দুস, সম্পাদক পারভেজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে।

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—সহ-সভাপতি রাশেদুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান ও অধ্যাপক ড. লুতফুল এলাহী কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ কয়েছ, ফাইন্যান্স অ্যান্ড একাউন্ট সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (ফাইনান্স ও একাউন্টস) তানভীর আহমদ বন্ধন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, খাদ্যবিষয়ক সম্পাদক জামাল উদদীন।

এছাড়া, লাইব্রেরি অ্যান্ড আইটি সম্পাদক মাসুদ রানা, সামাজিক ও সংস্কৃতি সম্পাদক বিধান চন্দ্র দেবনাথ, অফিস সম্পাদক আবু মুসা তারেক, ক্রীড়া সম্পাদক মো. শাহরিয়ার, ফ্যামিলি এফেয়ার্স সম্পাদক রহিমা বেগম। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুর রহমান, অধ্যাপক ড. সাইফুল আলম, অধ্যাপক ড. রেজওয়ান আহমেদ, এ এস এম সায়েম, সৌমিত্র সিংহ দাশ ও কাজী মাহবুবা মিনু।

উপদেষ্টা কমিটিতে রয়েছেন—দেলোয়ার ঈসমাইল, অধ্যাপক ড. মো নিজাম উদ্দীন, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক নাসিমা হক খান, আমিরুল ইসলাম, সৈয়দ জয়নুল হক, অধ্যাপক ড. মস্তাবুর রহমান, তাহমিদ বখত চৌধুরী ও গোবিন্দ কুমার পাল।

নতুন কমিটি গঠনের বিষয়ে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সবাই এসব দায়িত্ব পালনের যোগ্য। যেহেতু ক্লাবের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন সেই জায়গা থেকে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। আমি প্রত্যাশা রাখি, এ কমিটি সুন্দর ও সুচারুরূপে ক্লাবের সব সদস্যের অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। সাস্টিয়ানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে।

এসএইচ জাহিদ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow