সাহিত্যের সব শাখায় রবীন্দ্রনাথ ও নজরুলের বিচরণ ছিল: এম এ মুহিত

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুজনেই বাংলা সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাদের বিচরণ দেখা যায়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে আগত অতিথিরা এসব কথা বলেন। মঙ্গলবার (২৩ জুন) শেষ দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে ‘নজরুলের দেশপ্রেম ও বিশ্বমানব-দর্শন: আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় মূল আলোচক হিসেবে অংশ নেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদার। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম অনেক বিষয়ে পরস্পরের কাছাকাছিই ছিলেন। দুজনেরই প্রধান পরিচয় তারা কবি। তারা দুজনেই ছিলেন বহুমুখী। সাহিত্যের সব শাখাতেই তাদের বিচরণ। শুধু তাই নয়, তারা দেশের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন, সমাজের অগ্রগতি ও মানুষের মুক্তি নিয়েও তাদের চিন্তা ছিল সার্বক্ষণিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের সভাপতিত্বে স্বাগত

সাহিত্যের সব শাখায় রবীন্দ্রনাথ ও নজরুলের বিচরণ ছিল: এম এ মুহিত

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুজনেই বাংলা সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাদের বিচরণ দেখা যায়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে আগত অতিথিরা এসব কথা বলেন।

মঙ্গলবার (২৩ জুন) শেষ দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে ‘নজরুলের দেশপ্রেম ও বিশ্বমানব-দর্শন: আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় মূল আলোচক হিসেবে অংশ নেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদার। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম অনেক বিষয়ে পরস্পরের কাছাকাছিই ছিলেন। দুজনেরই প্রধান পরিচয় তারা কবি। তারা দুজনেই ছিলেন বহুমুখী। সাহিত্যের সব শাখাতেই তাদের বিচরণ। শুধু তাই নয়, তারা দেশের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন, সমাজের অগ্রগতি ও মানুষের মুক্তি নিয়েও তাদের চিন্তা ছিল সার্বক্ষণিক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow