সাড়ে ৪ কোটি তরুণের ব্যালটে নির্ধারণ হবে ২০২৮ প্রার্থীর ভাগ্য

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারর ভোটে মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এসব প্রার্থীর জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে সাড়ে ৪ কোটি ভোটারের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দেশে তরুণ ভোটার সবচেয়ে বেশি ঢাকায়, কম ফরিদপুরে। সম্প্রতি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ভোটার তালিকার হিসাব থেকে এসব তথ্য জানা গেছে। জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব নাগরিক যুব হিসেবে সংজ্ঞায়িত। তবে নির্বাচন কমিশনের বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৩৩ বছর বয়স পর্যন্ত ভোটারদের তরুণ হিসেবে বিবেচনা করা হয়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা বর্তমানে প্রায় সাড়ে চার কোটি। ভোটার সংখ্যা নিয়ে ইসির হালনাগাদ তথ্য ১৮ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ২৬ থেকে ২৯ বছরের মধ্যে। এরপরেই আছে ২২ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা। এই দুই সংখ্যা মিলিয়ে প্রায় আড়াই কোটি ভোটার রয়েছে। বর্তমানে দেশে ১৮-২১ বছরে ৮৫ লাখ ৩১ হাজার ৫৩৮ জন, ২২-২৫ বছরের ভোটার হচ্ছেন ১ কোটি ১৯ লাখ ৬২ হা

সাড়ে ৪ কোটি তরুণের ব্যালটে নির্ধারণ হবে ২০২৮ প্রার্থীর ভাগ্য

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারর ভোটে মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এসব প্রার্থীর জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে সাড়ে ৪ কোটি ভোটারের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দেশে তরুণ ভোটার সবচেয়ে বেশি ঢাকায়, কম ফরিদপুরে।

সম্প্রতি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ভোটার তালিকার হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।

জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব নাগরিক যুব হিসেবে সংজ্ঞায়িত। তবে নির্বাচন কমিশনের বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৩৩ বছর বয়স পর্যন্ত ভোটারদের তরুণ হিসেবে বিবেচনা করা হয়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা বর্তমানে প্রায় সাড়ে চার কোটি।

ভোটার সংখ্যা নিয়ে ইসির হালনাগাদ তথ্য

১৮ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ২৬ থেকে ২৯ বছরের মধ্যে। এরপরেই আছে ২২ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা। এই দুই সংখ্যা মিলিয়ে প্রায় আড়াই কোটি ভোটার রয়েছে। বর্তমানে দেশে ১৮-২১ বছরে ৮৫ লাখ ৩১ হাজার ৫৩৮ জন, ২২-২৫ বছরের ভোটার হচ্ছেন ১ কোটি ১৯ লাখ ৬২ হাজার ১০৬ জন, ২৬-২৯ বছরে রয়েছেন ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ৩০-৩৩ বছরের ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৬১৫ জন ভোটার রয়েছেন।

বয়সভিত্তিক মোট ভোটারের চিত্র

তরুণদের পাশাপাশি মধ্যবয়সী ও জ্যেষ্ঠ ভোটারদের সংখ্যাও নেহায়েত কম নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৯৩ লাখের বেশি। বয়সভিত্তিক ভোটারের মধ্যে ৩৪-৩৭ বছর বয়সী ভোটার রয়েছেন ১ কোটি ২৩ লাখ ৬ হাজার ৭৫৫ জন, ৩৮-৪১ বছর বয়সী ভোটার ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৪৫০ জন, ৪২-৪৫ বছর বয়সী ভোটার ১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৪২ জন, ৪৬-৪৯ বছর বয়সী ভোটার ৯২ লাখ ৩৯ হাজার ৭২৩ জন, ৫০-৫৩ বছরের ভোটার ৮০ লাখ ৫৪ হাজার ৫৬০ জন, ৫৪-৫৭ বছর বয়সী ভোটার ৬৩ লাখ ৪২ হাজার ২৮ জন, ৫৮-৬০ বছরের ভোটার রয়েছেন ৫১ লাখ ৮১ হাজার ১০৩ জন এবং ৬০ বছরের বেশি বয়সের ভোটার রয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৯৯৪ জন।

অঞ্চলভিত্তিক ভোটার বিন্যাস

অঞ্চল হিসেবে ভোটার সংখ্যার শীর্ষে রয়েছে ঢাকা। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার ফরিদপুর অঞ্চলে। ঢাকা অঞ্চলে ১ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন, রাজশাহী অঞ্চলে ১ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৮০ জন, ময়মনসিংহ অঞ্চলে ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার ২৭১ জন, কুমিল্লা অঞ্চলে ১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৫০ জন, খুলনা অঞ্চলে ১ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৬১০ জন, রংপুর অঞ্চলে ১ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ১২২ জন, চট্টগ্রাম অঞ্চল ৯৯ লাখ ১১ হাজার ৩২০ জন, সিলেট অঞ্চলে ৮৪ লাখ ৪৫ হাজার ৮২২ জন, বরিশাল অঞ্চলে ৭৯ লাখ ৮১ হাজার ১২৭ জন এবং ফরিদপুর অঞ্চলে ৬১ লাখ ৫৩ হাজার ৫২৬ জন ভোটার রয়েছেন।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow