সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এর আগে দুই মৌসুম পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এবার কিছুটা শঙ্কা ছিল। কিন্তু শঙ্কার সেই মেঘ কাটতে খুব বেশি সময় লাগেনি। বরং চমক দিয়েই টাইগার পেসারকে দলে ভেড়াল পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বর্তমান সময়ের ‘হট কেক’ এই পেসারকে এবার সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন। ফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এরপরের গল্পটা অবশ্য সবারই জানা। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এর আগে দুই মৌসুম পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এবার কিছুটা শঙ্কা ছিল। কিন্তু শঙ্কার সেই মেঘ কাটতে খুব বেশি সময় লাগেনি। বরং চমক দিয়েই টাইগার পেসারকে দলে ভেড়াল পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বর্তমান সময়ের ‘হট কেক’ এই পেসারকে এবার সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন। ফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এরপরের গল্পটা অবশ্য সবারই জানা। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তো ভারতে বিশ্বকাপ খেলতেই যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। 

এরপরই অবশ্য মোস্তাফিজকে বার্তা দেয় পিএসএল। আজ সেটার বাস্তবায়নও করে দেখাল তারা। ৩০ বছর বয়সি পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, ‘মোস্তাফিজুর রহমান-পিএসএলের নতুন যুগে স্বাগত।’

এর আগে পিএসএলে  ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে কাড়াকাড়ি পড়বে এমন ধারণা ছিল। বাকিদের পাশ কাটিয়ে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়াল সাবেক দল লাহোর। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow