সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে
ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেলস্টেশনে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রোববার (৭ জুন) মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছলে পেছনের ৩টি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। বেলা পৌনে ১১টায় খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩টা থেকে আবারও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেলস্টেশনে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে রোববার (৭ জুন) মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছলে পেছনের ৩টি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
বেলা পৌনে ১১টায় খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩টা থেকে আবারও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
What's Your Reaction?