সিএনজি চালক রিপন হত্যা, একমাসেও রহস্য উদঘাটন হয়নি

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিকশা চালক রিপন আহমদ (২৮) হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও গ্রেপ্তার আসামি সাকিবকে রিমান্ডে না আনা ও হত্যার রহস্য উদ্‌ঘাটন না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। আসামি সাকিবের ফাঁসি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও জয়যাত্রা যুবসংঘ আলীনগর। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর এলাকার বিন্দারাণী দিঘিরপার বাজারে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৃথিমপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাহির আলীর সভাপতিত্বে ও জয়যাত্রা যুবসংঘের সভাপতি সুমেল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল লতিফ। বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক, সংগঠক ফয়জুল হক, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদলে

সিএনজি চালক রিপন হত্যা, একমাসেও রহস্য উদঘাটন হয়নি

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিকশা চালক রিপন আহমদ (২৮) হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও গ্রেপ্তার আসামি সাকিবকে রিমান্ডে না আনা ও হত্যার রহস্য উদ্‌ঘাটন না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। আসামি সাকিবের ফাঁসি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও জয়যাত্রা যুবসংঘ আলীনগর।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর এলাকার বিন্দারাণী দিঘিরপার বাজারে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৃথিমপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাহির আলীর সভাপতিত্বে ও জয়যাত্রা যুবসংঘের সভাপতি সুমেল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল লতিফ।

বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক, সংগঠক ফয়জুল হক, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুমন আহমদ সাদিম, নিহত রিপনের পিতা আব্দুল হান্নান ওরফে হানু মিয়া, আনসার সদস্য ইয়াসির আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলা অধিকতর তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পুলিশের আচরণ সন্দেহজনক। রিপনের পরিবার আশানুরূপ কোনো সহায়তা পাচ্ছে না।

বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পর স্থানীয় একটি প্রভাবশালী চোরাচালান চক্র ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য নিহতের রিপনের স্ত্রীর সঙ্গে ঘাতক সাকিবের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় সীমান্তের চিহ্নিত চোরাকারবারি, প্রভাবশালী কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, একমাস অতিবাহিত হলো, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। এক মাস অপেক্ষা করে পুলিশের ভূমিকা দেখতে চেয়েছিল এলাকার লোকজন। কিন্তু আজকে পুলিশ নীরব বসে আছে। রহস্য উদ্‌ঘাটনে তাদের কোনো গুরুত্ব নেই। তারা প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহিতকে জিজ্ঞেস করা করি, কেন আসামি সাকিবকে রিমান্ডে আনা হয়নি। তখন তিনি জানান, ঈদের পর রিমান্ডে আনা হবে। কিন্তু একমাস হয়ে গেল মানুষ এই নিয়ে জল্পনা-কল্পনা করছে, মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষ মনে করছে, আসামি সাকিবের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন, যারা রিপন হত্যার সঙ্গে জড়িত। এ নিয়ে স্থানীয় লোকজন নানা সমালোচনা করছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অচিরেই আসামি সাকিবকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এই হত্যার সঙ্গে আরো অনেকে জড়িত আছেন। তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই আব্দুল মুহিত বলেন, ইতিমধ্যে আসামি রিপন ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার বিষয়টি আদালতে স্বীকার করেছেন। রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন বলেন, ১৬৪ ধারায় আসামি সাকিব আদালতে ও পুলিশের কাছে স্বীকার করেছেন, রিপনের স্ত্রীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। ওই ঘটনার জেরে সাকিব ক্ষিপ্ত হয়ে রিপনকে পিটিয়ে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের সমস্ত আলামত ইতিমধ্যে জব্দ করা হয়েছে।

নির্মম এই হত্যাকাণ্ডে স্থানীয় প্রভাবশালী কয়েকজন চোরাকারবারি জড়িত আছেন কিনা এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে চোরাচালানের কোনো সম্পর্ক নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

এলাকার লোকজন তো অভিযোগ করবেই। পুলিশ তথ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি তদন্ত করছে। প্রয়োজনে আসামির রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ মার্চ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে হানু মিয়ার ছেলে রিপন। পরদিন রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামি সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রিপনের শরীরে ছুরি দিয়ে একাধিক আঘাত করে ঘাতক সাকিব। এতে ঘটনাস্থলে রিপন মারা যায়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জমসেদ আলীর ছেলে সিএনজি চালক সাকিব আহমদ (২৪) কে গ্রেপ্তার করে। এরপর নিহত রিপনের পিতা আব্দুল হান্নান বাদী হয়ে ঘাতক সাকিবকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow