সিএমপিতে ৫ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি এবং সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান ও খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার ওসি করা হয়েছে। এছাড়া চকবাজার থানার ওসি বাবুল আজাদকে ডিবি দক্ষিণে এবং চান্দগাঁও থানার ওসি নূর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিবি দক্ষিণে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জসিম উদ্দিনকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিএমপি সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজনে এ বদলি ও পদায়ন করা হয়েছে। এম

সিএমপিতে ৫ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি এবং সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান ও খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার ওসি করা হয়েছে।

সিএমপিতে চার থানায় ওসি পদে রদবদল

এছাড়া চকবাজার থানার ওসি বাবুল আজাদকে ডিবি দক্ষিণে এবং চান্দগাঁও থানার ওসি নূর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিবি দক্ষিণে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জসিম উদ্দিনকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজনে এ বদলি ও পদায়ন করা হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow