সিঙ্গাপুরের আইএইচএইচ হেলথকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ইউনিকো হাসপাতাল
সিঙ্গাপুরের আইএইচএইচ হেলথকেয়ারের (IHH Healthcare Singapore) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (MoU) করেছে ইউনিকো হাসপাতাল। রোববার (১৭ মে) ইউনিকো হাসপাতাল ‘মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি’ শীর্ষক একটি Continuing Medical Education (CME) সেশনের আয়োজন করে। আধুনিক কার্ডিয়াক সার্জারির উন্নত প্রযুক্তি, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং মিনিমালি ইনভেসিভ হার্ট কেয়ারের মাধ্যমে উন্নত রোগীসেবা সম্পর্কে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিকো হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের প্রফেসর ডা. মো. ফাইজুস সাজ্জাদ। তিনি মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি (MICS)-এর সর্বাধুনিক অগ্রগতি এবং এর মাধ্যমে অপারেশনজনিত আঘাত, postoperative pain ও হাসপাতালে থাকার সময় কমানোর পাশাপাশি রোগীর সার্বিক ফলাফল উন্নত করার বিষয়গুলো তুলে ধরেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন প্রফেসর থিওডোরোস কোফিদিস আধুনিক মিনিমালি ইনভেসিভ ও এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি, বিশেষ করে ভালভ রিপেয়
সিঙ্গাপুরের আইএইচএইচ হেলথকেয়ারের (IHH Healthcare Singapore) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (MoU) করেছে ইউনিকো হাসপাতাল। রোববার (১৭ মে) ইউনিকো হাসপাতাল ‘মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি’ শীর্ষক একটি Continuing Medical Education (CME) সেশনের আয়োজন করে।
আধুনিক কার্ডিয়াক সার্জারির উন্নত প্রযুক্তি, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং মিনিমালি ইনভেসিভ হার্ট কেয়ারের মাধ্যমে উন্নত রোগীসেবা সম্পর্কে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিকো হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের প্রফেসর ডা. মো. ফাইজুস সাজ্জাদ। তিনি মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি (MICS)-এর সর্বাধুনিক অগ্রগতি এবং এর মাধ্যমে অপারেশনজনিত আঘাত, postoperative pain ও হাসপাতালে থাকার সময় কমানোর পাশাপাশি রোগীর সার্বিক ফলাফল উন্নত করার বিষয়গুলো তুলে ধরেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন প্রফেসর থিওডোরোস কোফিদিস আধুনিক মিনিমালি ইনভেসিভ ও এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি, বিশেষ করে ভালভ রিপেয়ার ও বাইপাস সার্জারি বিষয়ে তার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
তার সাবেক প্রশিক্ষণার্থী ও গত ১০ বছরের সহকর্মী প্রফেসর ডা. ফাইজুস সাজ্জাদ বর্তমানে ইউনিকো হাসপাতাল, গ্রিন রোড, ঢাকায় কর্মরত আছেন, যা বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আন্তর্জাতিক ক্লিনিক্যাল সহযোগিতা ও একাডেমিক জ্ঞান বিনিময়কে আরও শক্তিশালী করছে এবং বাংলাদেশের কার্ডিয়াক সেবাকে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং IHH Healthcare Singapore-এর চিফ অপারেটিং অফিসার মি. ইয়ং ইয়িহ মিং। প্রাণবন্ত ও উচ্চমানসম্পন্ন এই CME সেশনটি পেশাগত সহযোগিতা, চিকিৎসা শিক্ষা এবং বাংলাদেশে আধুনিক কার্ডিয়াক সার্জারির অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
অনুষ্ঠান চলাকালে IHH Healthcare Singapore এবং ইউনিকো হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্লিনিক্যাল সহযোগিতা আরও জোরদার করা হবে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো best practice বিনিময়, অনলাইন শিক্ষা কার্যক্রম, বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন প্রশিক্ষণ সেশন এবং নির্বাচিত স্বাস্থ্যসেবাকর্মীদের observership সুযোগের মাধ্যমে ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আরদ্রা কুরিয়েন, বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও চিকিৎসক, আমন্ত্রিত অতিথি এবং হাসপাতালের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সদস্যরা।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ডা. সিমিন এম. আখতার, COO ও সাবেক Chief Medical Officer, Praava Health; প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক, সাবেক চেয়ারম্যান, রিউমাটোলজি বিভাগ, বিএমইউ (সাবেক পিজি হাসপাতাল); এবং প্রফেসর ডা. বরেন চক্রবর্তী, সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট, Senior Fellowship in Cardiology (Singapore) ডিগ্রিধারী এবং ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের Chief of Medical Education & Research।
সেশনে আলোচনায় বাংলাদেশে মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারির ক্রমবর্ধমান গুরুত্ব ও অগ্রগতি তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, এই প্রযুক্তি রোগীর দ্রুত সুস্থতা, কম অপারেশনজনিত আঘাত এবং postoperative complication হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত কার্ডিয়াক সেবা সহজলভ্য করা এবং রোগীর চিকিৎসা ফলাফল উন্নত করতে ধারাবাহিক চিকিৎসা শিক্ষা, সচেতনতামূলক কার্যক্রম এবং সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগের গুরুত্বও আলোচনায় উঠে আসে।
ইউনিকো হাসপাতাল ও IHH Healthcare Singapore-এর এই সহযোগিতা বাংলাদেশের রোগীদের কল্যাণে আধুনিক কার্ডিয়াক চিকিৎসা, চিকিৎসা শিক্ষা এবং আন্তর্জাতিক ক্লিনিক্যাল উৎকর্ষতা উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
What's Your Reaction?