সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি।  বৃহস্পতিবার (২৩ জুলাই) সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।  কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে কোমরের (বাম নিতম্ব) অসুস্থতায় ভুগছেন।  শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ রিপ্লেসমেন্ট হওয়ার কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিন-এর নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই অপারেশন হবে বলে জানা গেছে। ধর্মমন্ত্রী নিজের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এরই মধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow