সিঙ্গাপুরে ৯ পদক জিতলো বাংলাদেশ, ৭টি কোয়ান্টামের

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২১তম জুনিয়র ও সিনিয়র ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর বিভিন্ন ইভেন্টে ৯টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে রয়েছে ৭টি ব্যক্তিগত এবং ২টি দলগত পদক। গত ৩ থেকে ৭ জুন অনুষ্ঠিত এবারের আসরে বাংলাদেশের অর্জিত ব্যক্তিগত ৭টি পদকের (স্বর্ণ ৩টি, রৌপ্য ২টি ও ব্রোঞ্জ ২টি) সবকটিই এসেছে বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টাদের মাধ্যমে। এছাড়া দলগত দুটি পদকের মধ্যে জুনিয়র বিভাগের ৪ জন এবং সিনিয়র বিভাগের ৪ জনের মধ্যে ২ জনই কোয়ান্টা। বাংলাদেশের হয়ে কোয়ান্টামের শিক্ষার্থীদের এই অর্জন জিমন্যাস্টিকস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলছে। দলগত পদকসহ বাংলাদেশ দল মোট ৯টি পদক পায়, যার সবকটিতেই অবদান রাখে কোয়ান্টাম। আন্তর্জাতিক প্রতিযোগিতার জুনিয়র বিভাগে জিমন্যাস্ট উটিংওয়াং মার্মা একাই ৩টি পদক জিতে (২টি স্বর্ণ, ১টি ব্রোঞ্জ) রেকর্ড সৃষ্টি করেন। তিনি জুনিয়র বিভাগে ‘ভোল্টিং টেবিল’ ইভেন্টে অর্জন করেছেন স্বর্ণপদক (১৩ দশমিক ৫০০ পয়েন্ট), এই ইভেন্টে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন।‘স্টিল রিংস’ ইভেন্টেও তিনি স্বর্ণপদক (১২

সিঙ্গাপুরে ৯ পদক জিতলো বাংলাদেশ, ৭টি কোয়ান্টামের

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২১তম জুনিয়র ও সিনিয়র ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর বিভিন্ন ইভেন্টে ৯টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে রয়েছে ৭টি ব্যক্তিগত এবং ২টি দলগত পদক।

গত ৩ থেকে ৭ জুন অনুষ্ঠিত এবারের আসরে বাংলাদেশের অর্জিত ব্যক্তিগত ৭টি পদকের (স্বর্ণ ৩টি, রৌপ্য ২টি ও ব্রোঞ্জ ২টি) সবকটিই এসেছে বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টাদের মাধ্যমে। এছাড়া দলগত দুটি পদকের মধ্যে জুনিয়র বিভাগের ৪ জন এবং সিনিয়র বিভাগের ৪ জনের মধ্যে ২ জনই কোয়ান্টা।

বাংলাদেশের হয়ে কোয়ান্টামের শিক্ষার্থীদের এই অর্জন জিমন্যাস্টিকস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলছে। দলগত পদকসহ বাংলাদেশ দল মোট ৯টি পদক পায়, যার সবকটিতেই অবদান রাখে কোয়ান্টাম।

সিঙ্গাপুরে ৯ পদক জিতলো বাংলাদেশ, ৭টি কোয়ান্টামের

আন্তর্জাতিক প্রতিযোগিতার জুনিয়র বিভাগে জিমন্যাস্ট উটিংওয়াং মার্মা একাই ৩টি পদক জিতে (২টি স্বর্ণ, ১টি ব্রোঞ্জ) রেকর্ড সৃষ্টি করেন। তিনি জুনিয়র বিভাগে ‘ভোল্টিং টেবিল’ ইভেন্টে অর্জন করেছেন স্বর্ণপদক (১৩ দশমিক ৫০০ পয়েন্ট), এই ইভেন্টে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন।
‘স্টিল রিংস’ ইভেন্টেও তিনি স্বর্ণপদক (১২ দশমিক ১৫০ পয়েন্ট) অর্জন করেছেন এবং ‘ফ্লোর এক্সারসাইজ’ ইভেন্টে ব্রোঞ্জপদক (১১ দশমিক ৬০০ পয়েন্ট) অর্জন করে এই রেকর্ড করেন।

জুনিয়র বিভাগে আরেক জিমন্যাস্ট মেনটন টনি ম্রো ‘পমেল হর্স’ ইভেন্টে স্বর্ণপদক (১৩ দশমিক ১৫০ পয়েন্ট) অর্জন করেছেন; যা সিঙ্গাপুর ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে পমেল হর্স ইভেন্টে বাংলাদেশের এখন পর্যন্ত অর্জিত সর্বোচ্চ স্কোর।

সিঙ্গাপুরে ৯ পদক জিতলো বাংলাদেশ, ৭টি কোয়ান্টামের

জুনিয়র বিভাগে জিমন্যাস্ট মংচিং প্রু ত্রিপুরা হরাইজন্টাল বার ইভেন্টে রৌপ্যপদক (১১ দশমিক ৭০০ পয়েন্ট) অর্জন করেছেন। সিনিয়র বিভাগে জিমন্যাস্ট রাজীব চাকমা ভোল্টিং টেবিল ইভেন্টে রৌপ্যপদক (১২ দশমিক ৭০০ পয়েন্ট) অর্জন করেছেন। এই বিভাগেই জিমন্যাস্ট উহাইমং মার্মা হরাইজন্টাল বার ইভেন্টে ব্রোঞ্জপদক (১২ দশমিক ১৫০ পয়েন্ট) অর্জন করেন।

পদকপ্রাপ্ত জুনিয়র কোয়ান্টারা হলেন উটিংওয়াং মার্মা (স্বর্ণ ২টি ও ব্রোঞ্জ ১টি); মেনটন টনি ম্রো (স্বর্ণ ১টি); মংচিং প্রু ত্রিপুরা (রৌপ্য ১টি)।

পদকপ্রাপ্ত সিনিয়র কোয়ান্টাদের মধ্যে (একক) রাজীব চাকমা (রৌপ্য ১টি); উহাইমং মার্মা (ব্রোঞ্জ ১টি)। দলগত পদকপ্রাপ্ত কোয়ান্টারা হলেন (জুনিয়র) উটিংওয়াং মার্মা (ব্রোঞ্জ ১টি); মেনটন টনি ম্রো (ব্রোঞ্জ ১টি); মংচিং প্রু ত্রিপুরা (ব্রোঞ্জ ১টি); প্রেনথৈ ম্রো (ব্রোঞ্জ ১টি)। দলগত পদকপ্রাপ্ত কোয়ান্টা (সিনিয়র) রাজীব চাকমা (ব্রোঞ্জ ১টি), উহাইমং মার্মা (১টি ব্রোঞ্জ) পদক।

সিঙ্গাপুরে ৯ পদক জিতলো বাংলাদেশ, ৭টি কোয়ান্টামের

কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, ‘বাংলাদেশ দলের অর্জিত এবারের সাফল্যের পেছনে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টদের বড় ভূমিকা রয়েছে, জিমন্যাস্টিকস ফেডারেশনের সহযোগিতায় এটি অর্জন করা সহজ হয়েছে। বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এসব জিমন্যাস্টদের শৈশব থেকেই শিক্ষা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও উন্নত জিমন্যাস্টিকস প্রশিক্ষণের সুযোগসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। শৈশব থেকেই আন্তরিকতার সাথে উন্নত প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন প্রদান করা হলে দেশের প্রান্তিক পর্যায়ের শিশুরাও যে আন্তর্জাতিক মানের সাফল্য অর্জন করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।’

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow