সিঙ্গাপুর ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েটে আনন্দ ভ্রমণ

সাইফ তমাল, সিঙ্গাপুর প্রবাসজীবনে একটি রবিবার মানে উৎসব আনন্দের দিন। এই আনন্দ উল্লাস সীমাহীন। সমস্ত চিন্তাভাবনা দুঃখকষ্ট ভুলে সব বন্ধুরা একসাথে মিলিত হই। সকাল হতে রাত পর্যন্ত চলে আমাদের আড্ডা। গল্প, খাবার, ভ্রমণ কোনোকিছুর অভাব থাকে না। আমরা পুরো একটা সপ্তাহ অপেক্ষায় থাকি কবে আসবে সেই কাঙ্ক্ষিত রবিবার। কে কোথায় কী করবে সপ্তাহজুড়ে হয় সেই পরিকল্পনা। আমরা বেশিরভাগ সময় ভ্রমণে কাটাই। ভ্রমণ মনের ভেতর জমে থাকা দূষিত গ্লানি দূর করে দেয়। ভ্রমণ করতে কিছু টাকা নষ্ট হয় বৈকি তবে সেটাকে নষ্ট বলে না। বরং স্মৃতি আপনাকে সতেজ রাখে সবসময়। স্মৃতি সংগ্রহকারী কখনও টাকার চিন্তা করে না। যারা ভ্রমণ করে তারা মনের ভেতর স্মৃতি জমিয়ে রাখতে ভালবাসে। ভ্রমন শূন্যতা পূরণ করে মনকে প্রসারিত করে। ভ্রমণ নতুন অভিজ্ঞতার মাঝে নিজেকে খুঁজে পাওয়া। ভ্রমণের অভিজ্ঞতা কখনও কখনও জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভ্রমণ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা তাদের উক্তিতে দিয়েছেন। চিফ সিয়াটেল বলেছেন ‘‘শুধু স্মৃতি নিয়ে যান, পায়ের ছাপ রেখে যান’’। রে গুডম্যান বলেছেন ‘‘মনে রাখবেন সুখ হল ভ্রমণের একটি উপায়, গন্তব্য নয়’’। আবার চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছেন ‘‘আপনি যেখা

সিঙ্গাপুর ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েটে আনন্দ ভ্রমণ

সাইফ তমাল, সিঙ্গাপুর

প্রবাসজীবনে একটি রবিবার মানে উৎসব আনন্দের দিন। এই আনন্দ উল্লাস সীমাহীন। সমস্ত চিন্তাভাবনা দুঃখকষ্ট ভুলে সব বন্ধুরা একসাথে মিলিত হই। সকাল হতে রাত পর্যন্ত চলে আমাদের আড্ডা। গল্প, খাবার, ভ্রমণ কোনোকিছুর অভাব থাকে না। আমরা পুরো একটা সপ্তাহ অপেক্ষায় থাকি কবে আসবে সেই কাঙ্ক্ষিত রবিবার। কে কোথায় কী করবে সপ্তাহজুড়ে হয় সেই পরিকল্পনা। আমরা বেশিরভাগ সময় ভ্রমণে কাটাই।

ভ্রমণ মনের ভেতর জমে থাকা দূষিত গ্লানি দূর করে দেয়। ভ্রমণ করতে কিছু টাকা নষ্ট হয় বৈকি তবে সেটাকে নষ্ট বলে না। বরং স্মৃতি আপনাকে সতেজ রাখে সবসময়। স্মৃতি সংগ্রহকারী কখনও টাকার চিন্তা করে না। যারা ভ্রমণ করে তারা মনের ভেতর স্মৃতি জমিয়ে রাখতে ভালবাসে। ভ্রমন শূন্যতা পূরণ করে মনকে প্রসারিত করে। ভ্রমণ নতুন অভিজ্ঞতার মাঝে নিজেকে খুঁজে পাওয়া। ভ্রমণের অভিজ্ঞতা কখনও কখনও জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

ভ্রমণ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা তাদের উক্তিতে দিয়েছেন। চিফ সিয়াটেল বলেছেন ‘‘শুধু স্মৃতি নিয়ে যান, পায়ের ছাপ রেখে যান’’।
রে গুডম্যান বলেছেন ‘‘মনে রাখবেন সুখ হল ভ্রমণের একটি উপায়, গন্তব্য নয়’’।

আবার চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছেন ‘‘আপনি যেখানেই যান সমস্ত হৃদয় দিয়ে যান’’।

শৈশবের একদিনের খেলার সাঁথির সেই সময়টুকু আজও স্মৃতির ক্যানভাসে অঙ্কিত। মনের অবসাদ দূর করার জন্য স্মৃতি হলো মহৌষধ। মানুষ যে অবস্থানে থাকুক না কেন অবসর সময়ে স্মৃতির কাছে ফিরে যাবেই। ঘুড়ি যেমন লাটাইয়ের কাছে বন্দি তেমনি মানুষ বন্দি স্মৃতির কাছে।

প্রবাসজীবনের সৎ ও নিষ্ঠাবান বন্ধুদের ভুলতে পারি না। আনন্দ আড্ডা থেকে বাসায় ফিরতে ইচ্ছা করে না। মনে হয় আমাদের আনন্দ ভ্রমণ আরও দীর্ঘ সময় হলে মনের কাঙ্ক্ষিত তৃপ্তি মিটবে! কিন্তু সেটা আর সম্ভব হয় না। আনন্দ ভ্রমণ শেষে কিছু স্মৃতি নিয়ে যার যার বাসায় ফিরে যাই। স্মৃতির কখনো বয়স বাড়ে না। স্মৃতি চিরযৌবনা। বিপদগ্রস্তের মুখোমুখি দাঁড়িয়ে কেউ কেউ স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আমৃত্যু।

উল্লেখ্য, সিঙ্গাপুর ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েট এর টিকিটের মূল্য সপ্তাহের দিনের ওপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের জন্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েট স্ট্যান্ডার্ড ডে পাসের মূল্য ২৯ ডলার থেকে ৩৯ সিঙ্গাপুর পর্যন্ত। (সোম–শুক্র) প্রাপ্তবয়স্কদের জন্য ২৯ ডলার ও শিশু/বয়স্কদের জন্য ২১ সিঙ্গাপুর ডলার। (শনি, রবি, সরকারি ও স্কুল ছুটির দিন) প্রাপ্তবয়স্কদের জন্য ৩৯ ডলার ও শিশু/বয়স্কদের জন্য ২৯ সিঙ্গাপুর ডলার। রয়েছে ৩ বছরের কম শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow