সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতের এ নেতা। এজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতের এ নেতা। এজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
What's Your Reaction?