সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, রাখা হয়েছে আইসিইউতে

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান এবং তাকে  সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। রফিকুল ইসলাম আরও জানান, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করেছেন এবং আইসিইউতে রেখে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। কেএইচ/কেএইচকে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, রাখা হয়েছে আইসিইউতে

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান এবং তাকে  সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

রফিকুল ইসলাম আরও জানান, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করেছেন এবং আইসিইউতে রেখে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

কেএইচ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow