সিডনিতে ‘জুলাই রিটার্নস’ কর্মসূচি, শহীদদের স্মরণে প্রবাসী বাংলাদেশিদের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রত্যয়কে ধারণ করে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘জুলাই রিটার্নস’ শীর্ষক স্মরণ ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৫ জুলাই) সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেডে জুলাই সংহতি অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহতদের সুস্থতা কামনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসময় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন কমিউনিটি কার্যক্রম হয়। এতে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ইউসুফ। সঞ্চালনা করেন নিহাল হোসেন ও ফাহাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রাহী। উদ্বোধনী বক্তব্য দেন আবদুল্লাহ আল তানভীর। আলোচনা সভায় বক্তব্য দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৌহিদ হাসান, ডক্টরস ফোরাম অস্ট্রেলিয়ার প্রতিনিধি ডা. সিরাজুল ইসলাম, লইয়ার্স ফোরাম অস্ট্রেলিয়ার প্রতিনিধি ব্যারিস্টার নাসির উল্লাহ, এনসিপি নেতা সাঈ

সিডনিতে ‘জুলাই রিটার্নস’ কর্মসূচি, শহীদদের স্মরণে প্রবাসী বাংলাদেশিদের শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রত্যয়কে ধারণ করে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘জুলাই রিটার্নস’ শীর্ষক স্মরণ ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৫ জুলাই) সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেডে জুলাই সংহতি অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহতদের সুস্থতা কামনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসময় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন কমিউনিটি কার্যক্রম হয়। এতে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ইউসুফ। সঞ্চালনা করেন নিহাল হোসেন ও ফাহাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রাহী। উদ্বোধনী বক্তব্য দেন আবদুল্লাহ আল তানভীর। আলোচনা সভায় বক্তব্য দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৌহিদ হাসান, ডক্টরস ফোরাম অস্ট্রেলিয়ার প্রতিনিধি ডা. সিরাজুল ইসলাম, লইয়ার্স ফোরাম অস্ট্রেলিয়ার প্রতিনিধি ব্যারিস্টার নাসির উল্লাহ, এনসিপি নেতা সাঈদ মামুন, কাউন্সিলর মাসুদ খলিল, গ্রিন পার্টির প্রতিনিধি আবরার আহমেদ সায়েদ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসাইন, এনসিপি অর্গানাইজার সায়েদ ইমাম এবং কেয়ার বাংলাদেশের সভাপতি ফারুক হোসাইন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা ধারণ করে মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা প্রবাসী বাংলাদেশিদের দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের যথাযথ পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এসময় কবিতা আবৃত্তি করেন এনসিপি নেতা মুকুল খান। সমাপনী দোয়া পরিচালনা করেন বিআইসি সভাপতি মাওলানা ফেরদৌস আলম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকৌশলী আবুল হোসেন জিয়া, সাঈদ আল মামুন, আরিফ হোসেন, নিহাল হোসেন, আবু জাহেদ, সেভ বাংলাদেশের ফাহাদ হোসেন, নাজমুস সাকিব, জায়েদ মুনতাসির, কাজী ওয়াসিফ, আব্দুর রহমান জামি, আব্দুল্লাহ ফাইয়াজ, ইউসুফ শুভ, মোহাম্মদ রাহী, নাহিদ, আব্দুল্লাহ আল তানভীর, মোহাম্মদ নকিবসহ আরও অনেকে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও আদর্শ তুলে ধরা এবং ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমাজে আরও সুদৃঢ় করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও স্মারক কর্মসূচি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow