সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল) সিজন-১’-এর জমজমাট ফাইনালে চিটাগং কিংসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা সুপার স্টারস। শেষ বলের আগ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচটি দর্শকদের দারুণ লড়াই উপহার দিয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারায় চিটাগং কিংস। অধিনায়ক কৌরাব আক্তার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪২ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ৮ বাউন্ডারি ও ৩ ছক্কা। নির্ধারিত ওভার শেষে দলটি ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করে কুমিল্লা সুপার স্টারস। ওপেনার লাবিব মাহবুব ও মেহেদী হাসান ইফতি দলকে শক্ত ভিত গড়ে দেন। লাবিব ২৮ রান করে বিদায় নিলেও ইফতি শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। তিনি ৩০ বলে ৬৬ রানের একটি ঝড়ো ইনিংস খেলে কুমিল্লাকে জয়ের খুব কাছে নিয়ে যান। শেষ দিকে চিটাগং কিংস দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনে। শেষ ৫ বলে যখন দরকার ছিল ৫ রান, তখন সকল উত্তেজনার অবসান ঘটিয়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কুমিল্লা সুপার স্টারস। এর মাধ্যমে বিএইচএল বাংলা হান্ড্রেড লিগের প্রথম মুক

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা
‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল) সিজন-১’-এর জমজমাট ফাইনালে চিটাগং কিংসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা সুপার স্টারস। শেষ বলের আগ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচটি দর্শকদের দারুণ লড়াই উপহার দিয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারায় চিটাগং কিংস। অধিনায়ক কৌরাব আক্তার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪২ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ৮ বাউন্ডারি ও ৩ ছক্কা। নির্ধারিত ওভার শেষে দলটি ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করে কুমিল্লা সুপার স্টারস। ওপেনার লাবিব মাহবুব ও মেহেদী হাসান ইফতি দলকে শক্ত ভিত গড়ে দেন। লাবিব ২৮ রান করে বিদায় নিলেও ইফতি শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। তিনি ৩০ বলে ৬৬ রানের একটি ঝড়ো ইনিংস খেলে কুমিল্লাকে জয়ের খুব কাছে নিয়ে যান। শেষ দিকে চিটাগং কিংস দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনে। শেষ ৫ বলে যখন দরকার ছিল ৫ রান, তখন সকল উত্তেজনার অবসান ঘটিয়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কুমিল্লা সুপার স্টারস। এর মাধ্যমে বিএইচএল বাংলা হান্ড্রেড লিগের প্রথম মুকুট নিজেদের করে নেয় দলটি। ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন মেহেদী হাসান ইফতি। অন্যদিকে পুরো আসরে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন কুমিল্লা সুপার স্টারসের অধিনায়ক তানজিলুর রহমান। ব্যাট ও বল হাতে ধারাবাহিক নৈপুণ্যের জন্য তিনি জিতে নেন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’-এর পুরস্কারও। এ ছাড়া ২৫০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন চিটাগং কিংসের অধিনায়ক কৌরাব আক্তার। প্রথম আসরের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। তাদের আশা, আগামী মৌসুমে আরও বড় পরিসরে, আরও বেশি দল ও নতুন আকর্ষণ নিয়ে অনুষ্ঠিত হবে ‘বাংলা হান্ড্রেড লিগ সিজন-২’। সিডনির বাংলাদেশি ক্রিকেটে এই টুর্নামেন্ট নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow