সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এর কৃতি সন্তান বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে তাকে এক বছরের জন্য সিডিএ চেয়ারম্যাদের দায়িত্ব দেওয়া হয়। আদেশে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে প্রকৌশলী বেলায়েত হোসেনকে। পাশাপাশি আরেক আদেশে সিডিএ চেয়ারম্যান পদে এতদিন দায়িত্ব পালনকারী প্রকৌশলী নুরুল করিমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন। সিডিএ চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব পাওয়া প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বেলায়েত হোসেন ছাত্রজীবনে তৃণমূলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির রাজনৈতিক জীবনে তার অসংখ্য সুনাম ও খ

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এর কৃতি সন্তান বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে তাকে এক বছরের জন্য সিডিএ চেয়ারম্যাদের দায়িত্ব দেওয়া হয়।

আদেশে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে প্রকৌশলী বেলায়েত হোসেনকে। পাশাপাশি আরেক আদেশে সিডিএ চেয়ারম্যান পদে এতদিন দায়িত্ব পালনকারী প্রকৌশলী নুরুল করিমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন।

সিডিএ চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব পাওয়া প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বেলায়েত হোসেন ছাত্রজীবনে তৃণমূলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির রাজনৈতিক জীবনে তার অসংখ্য সুনাম ও খ্যাতি, অসংখ্য কর্মী ও সমর্থন রয়েছে। 

বেলায়েত হোসেন মুঠোফোনে কালবেলাকে বলেন, তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি প্রধনামন্ত্রী তারেক রহমান ও দলের প্রতি কৃতজ্ঞ। চট্টগ্রাম হলো পাহাড় ঘেরা, সাগর, নদী ও সমতলের এক সুবাশিত নগরী, প্রধানমন্ত্রী চট্টগ্রামকে ঘিরে যে সুদূরপ্রসারী পরিকল্পনা তা বাস্তবায়নে আমি একনিষ্ঠভাবে কাজ করে যাব। এজন্য সবার পরামর্শ আমার প্রয়োজন।

চট্টগ্রাম নগরীর আবাসন সমস্যা সমাধান ও কাজের ক্ষেত্রে অগ্রাধিকারে রাখবেন জানিয়ে তিনি বলেন, বন্দর নগরী সবুজ ঘেরা চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বিশ্বের অন্য আধুনিক শহরের মতো গড়তে চাই। একটি ক্লিন ও গ্রিন সিটি করাই আমার লক্ষ্য। 

আগামী রোববার (১৪ জুন) দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান প্রকৌশলী বেলায়েত হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow